Pages

Saturday, December 4, 2021

1035-1465 Sq Ft Residential Apartment For Sale In Bashabo

 The vacant flat comes with superb apartment facilities and that is within your affordability. The worthy facilities offered but this flat is enough to get you persuaded to grab the reasonable deal right away. Large windows and balconies are there to assure your healthy and happy living. The building welcomes with a very commodious parking lot to keep your car secure. 


So hurry up this beautiful flat is just a call away!




Sunday, June 17, 2018

নারী



আমি নারী;

প্রকৃতির ধারক-বাহক

সহস্র শতাব্দী আলোকবর্ষ বেঁচে থাকি প্রকৃতির করুণায়

তাই তোমরাও করুণা কর ।


শিল্পীর ক্যানভাসে ঠাঁই হয় আমার সুঢৌল স্তনের ভাঁজ

আমার উরুর গোপন খাঁজ-আমার অধরের উষণ আবেদন

তোমাদের রঙ-তুলির আঁচরে আমি ‘র’ ম্যাটেরিয়াল ।


আমি নারী; প্রকৃতির শষ্যক্ষেত্র

শত-শতাব্দী ধরে তোমার কঠিন বীর্যে কর্ষণ করেছো

আগাছা উপড়ে তৈরি করেছো তোমার নিষ্কন্টক ফসলের বীজতলা

চেয়েছো বৃষ্টিজল, খুঁজেছো উর্বরতা উৎপাদন বাড়াতে ।


আমি নারী; রমনী

রতি রমনের বাইরেও আমার আরেক পরিচয় আছে

আমি মানবী ।


শরীরের উর্বরতার মতো তুমি আমার মস্তিস্কের উর্বরতা খোঁজনি

স্তনের ভাঁজের মতো তুমি আমার মননের বন্ধুরতা বোঝনি

অধরের উষ্ণ পরশের মতো তুমি আমার হৃদয়ের উষ্নতা চাওনি

তোমার কর্ষিত ছিন্নভিন্ন বীজতলায়-

আমার মৌলিক মানবিক বিনির্মানের যে ফসল ফলেছে তাকে লালন করনি


পুরুষ! আমার উর্বর জমিতে তুমি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার টিলার মাত্র।